Notice Regarding Admission to Class XII
দ্বাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তিঃ
সকলেই অবগত আছ যে, এবছর করোনা অতিমারির কারণে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হয়নি। এই অবস্থায় শিক্ষাদপ্তরের নির্দেশ অনুসারে, একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে (অবশ্য যারা একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করেনি, তারা একাদশ শ্রেণিতেই থেকে যাবে)। আমাদের বিদ্যালয়ে ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হয়েছে এবং অধিকাংশ ছাত্রছাত্রীই দ্বাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। তবে এখনো যারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়নি, তারা আগামি 5ই জুলাই এবং 6ই জুলাই ভর্তি হতে পারবে।
উল্লেখ করা যায় যে, আগামী 6 তারিখের মধ্যে যারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে কেবলমাত্র তারাই ফোন অথবা ট্যাব কেনার জন্য সরকারি টাকা পাবে। কারণ, সরকারি নির্দেশ অনুসারে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আপলোড করার কাজ শুরু হয়েছে এবং আগামী 6 তারিখ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্ট আপলোড করা যাবে। তবে, 6 তারিখের পর কেউ যদি ভর্তি হয়, সেক্ষেত্রে ফোন কেনার জন্য সরকারী অনুদান থেকে সে বঞ্চিত থাকবে এবং এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।
