সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

HS 2023 Marksheet distribution

HS 2023 Marksheet distribution আগামীকাল (অর্থাৎ 31শে মে, 2023, বুধবার) দুপুর দুটোর সময় (2 PM) উচ্চমাধ্যমিক (2023) পরীক্ষার মার্কশিট, পাস সার্টিফিকেট ও ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদেরকে তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ডটি সঙ্গে নিয়ে আসতে বলা হচ্ছে। উচ্চমাধ্যমিক মার্কশিট বিতরণ বিঃ দ্রঃ মার্কশিট এবং পাস সার্টিফিকেট কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের হাতেই তুলে দেওয়া হবে। তবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে, উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে অভিভাবকদের (বাবা অথবা মা) হাতেও মার্কশিট এবং পাস সার্টিফিকেট দেওয়া যেতে পারে।

HS 2024 Routine

  উচ্চমাধ্যমিক (২০২৪ )পরীক্ষার রুটিন এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গেসঙ্গেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী বছরের (২০২৪) উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সেই রুটিন নিচে দেওয়া হল। যদি কোন কারনে এই রুটিন আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন হয়, তবে তা তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারবে। একইসঙ্গে বিদ্যালয়ে থেকেও তা জানিয়ে দেওয়া হবে। ছবি: সংগৃহিত।

2023-24 K2 List

2023-24 K2 Upgradation List এতদ্বারা সমস্ত ছাত্রীদের জানানো যায় যে এ বছরের কন্যাশ্রী আপগ্রেডেশন (K2) এর তালিকা এসেছে। এখন যেহেতু স্কুল বন্ধ রয়েছে, তাই স্কুল খোলার পরই ফর্ম ফিলাপ হবে।ফর্ম ফিলাপ করার জন্য যা যা লাগবে- ১) নিজের ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্স  ২) নিজের আধার কার্ডের জেরক্স  ৩) সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট ছবি  ৪) মাধ্যমিক এর অ্যাডমিট এর জেরক্স  ৫) জন্ম সার্টিফিকেটের জেরক্স  ৬) বাবা অথবা মায়ের ভোটার কার্ডের এবং  ৭) পঞ্চায়েত অফিসের দেওয়া অবিবাহিত শংসাপত্র। Sl No. Applicant DOB Father 1 SHILPA MONDAL 17-04-2005 BIDHAN MONDAL 2 TUKUN BAURI 09-04-2005 MIHIR BAURI 3 BARSHA ROY 22-10-2005 PARESH ROY 4 PARAMA ROY 08-06-2005 PURNA CHANDRA ROY 5 MAMANI MONDAL 09-05-2005 RANGLAL MONDAL 6 HANSI GOPE 12-05-2005 BALAI GOPE 7 BAISHAKHI MONDAL 09-05-2005 KAJAL MONDAL 8 JYOSNA MONDAL 20-12-2005 MILAN MONDAL 9 RITA ...

HS 2023 Result

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগামীকাল অর্থাৎ ২৪ শে মে এবছরের উচ্চমাধ্যমিক (২০২৩) পরীক্ষার ফলাফল জানা যাবে। যে সকল ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে তার তালিকা নিচে দেওয়া হল। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যায় যে, তারা মার্কশিট এবং সার্টিফিকেট পাবে আগামী ৩১শে মে, দুপুর ১টা। সকল ছাত্র-ছাত্রীকে বলা হচ্ছে, তারা যেন অনলাইনে রেজাল্ট জানার পর তাদের প্রাপ্ত নাম্বার আমাদের স্কুলের গ্রুপে জানায়।

XI Annual Exam 2022-23 Result

XI Annual Exam 2022-23 Result আগামীকাল (অর্থাৎ মঙ্গলবার, 23শে মে, 2023) 2022-23 বর্ষের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট ছাত্রছাত্রীরা জানতে পারবে। সময় সকাল 8 টায়। ছাত্রছাত্রীরা তোমাদের রেজিস্ট্রেশন সাথে নিয়ে আসবে, তাহলে তোমাদের বিষয় ভিত্তিক নাম্বার গুলো বুঝতে পারবে। কাল কোনো মার্কশিট পাবে না। তবে মার্কস গুলো জানতে পারবে। 

Madhyamik 2024 Routine

মাধ্যমিক (২০২৪ )পরীক্ষার রুটিন এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী বছরের (২০২৪) মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সেই রুটিন নিচে দেওয়া হল। ২০২৪ মাধ্যমিক পরীক্ষার রুটিন  এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, এই রুটিন যদি কোনোভাবে পরিবর্তিত হয় তবে তা বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হবে। একইসঙ্গে আমাদের বিদ্যালয় থেকেও সেই সংক্রান্ত নোটিশ দেওয়া হবে।

Madhyamik 2023 Result

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগামীকাল অর্থাৎ ১৯শে মে, ২০২৩ এ বছরের মাধ্যমিক পরীক্ষার মার্কশীট দেওয়া হবে। সময় দুপুর ২ টা। সকল ছাত্র-ছাত্রীকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে আসতে বলা হচ্ছে। ছাত্রছাত্রীরা তার আগেই অনলাইনে তাদের রেজাল্ট জেনে নিতে পারে। যে সকল ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানা যাবে তার তালিকা নিচে দেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, যেসকল ছাত্র-ছাত্রী অন্য স্কুলে ভর্তি হতে ইচ্ছুক তারা যেন ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন জানায়।