সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

2026-27 K2 List

2026-27 K2 Upgradation List এতদ্বারা সমস্ত ছাত্রীদের জানানো যায় যে এ বছরের (2026-27) কন্যাশ্রী আপগ্রেডেশন (K2) এর তালিকা এসেছে। ফর্ম ফিলাপ করার জন্য যা যা লাগবে- ১) নিজের ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা জেরক্স  ২) নিজের আধার কার্ডের জেরক্স  ৩) সাম্প্রতিক তোলা  2  কপি পাসপোর্ট ছবি  ৪) মাধ্যমিক এর অ্যাডমিট এর জেরক্স  ৫) জন্ম সার্টিফিকেটের জেরক্স  ৬) বাবা অথবা মায়ের ভোটার কার্ডের এবং  ৭) পঞ্চায়েত অফিসের দেওয়া অবিবাহিত শংসাপত্র। (বিঃ দ্রঃ নির্বাচনের কারণে   পোর্টাল বন্ধ থাকাকালীন যাদের ১৯ বছর বয়স হয়ে গেছে, আগামি কয়েকদিন তাদেরও ফর্ম ফিল আপ করার সুযোগ থাকছে। তবে, তাকে বিদ্যালয়ে পাঠরত এবং অবিবাহিত হতে হবে।) Sl No. Applicant Father DOB 1 SUKURMONI MURMU CHAND MURMU 20/07/2007 2 PRIYANKA BAURI NITAI BAURI 12/08/2007 3 ANIMA THANDAR ADITYA THANDAR 12/08/2007 4 PRIYANKA GHOSH SINOD GHOSH 15/08/2007 5 PUJA BAURI KHOKAN BAURI 17/08/2007 6 ...

INTERNATIONAL YOGA DAY 2026

INTERNATIONAL YOGA DAY 2026 আগামি 21শে জুন, রবিবার আন্তর্জাতিক যোগা দিবস। আমাদের বিদ্যালয় খোলা থাকবে। এই দিন সকাল  6:30 থেকে 7:45 বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিনটি পালিত হবে। আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা-শিক্ষাকর্মী ছাড়াও অভিভাবক-অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। 

PASHCHIM BANGA DIVAS

পশ্চিমবঙ্গ দিবস উদযাপন  অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, সমগ্র রাজ্যের সঙ্গে আমাদের বিদ্যালয়েও 20 শে জুন তারিখটি  পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপিত হবে। কুইজ, আবৃত্তি, ছবি আঁকা প্রতিযোগিতা ইত্যাদি সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ দিবস সাড়ম্বরে উদযাপন করব। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রীর সমবেত প্রচেষ্টায় এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে উঠবে, এই কামনা করি।

World Environmental Day 2026

বিশ্ব পরিবেশ দিবস এতদ্বারা বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং এলাকার সকল অভিভাবককে জানানো যায় যে, আগামী 5 ই জুন আমাদের বিদ্যালয় বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ বছরের কর্মসূচি, 'একটি গাছ, মায়ের নামে'।