পশ্চিমবঙ্গ দিবস উদযাপন
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, সমগ্র রাজ্যের সঙ্গে আমাদের বিদ্যালয়েও 20 শে জুন তারিখটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপিত হবে। কুইজ, আবৃত্তি, ছবি আঁকা প্রতিযোগিতা ইত্যাদি সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ দিবস সাড়ম্বরে উদযাপন করব। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র-ছাত্রীর সমবেত প্রচেষ্টায় এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে উঠবে, এই কামনা করি।
