সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

HS 2024 Routine

 

উচ্চমাধ্যমিক (২০২৪ )পরীক্ষার রুটিন

এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গেসঙ্গেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী বছরের (২০২৪) উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সেই রুটিন নিচে দেওয়া হল। যদি কোন কারনে এই রুটিন আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন হয়, তবে তা তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারবে। একইসঙ্গে বিদ্যালয়ে থেকেও তা জানিয়ে দেওয়া হবে।

ছবি: সংগৃহিত।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

HS 2023 Marksheet distribution

HS 2023 Marksheet distribution আগামীকাল (অর্থাৎ 31শে মে, 2023, বুধবার) দুপুর দুটোর সময় (2 PM) উচ্চমাধ্যমিক (2023) পরীক্ষার মার্কশিট, পাস সার্টিফিকেট ও ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদেরকে তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ডটি সঙ্গে নিয়ে আসতে বলা হচ্ছে। উচ্চমাধ্যমিক মার্কশিট বিতরণ বিঃ দ্রঃ মার্কশিট এবং পাস সার্টিফিকেট কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের হাতেই তুলে দেওয়া হবে। তবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে, উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে অভিভাবকদের (বাবা অথবা মা) হাতেও মার্কশিট এবং পাস সার্টিফিকেট দেওয়া যেতে পারে।

Sabooj Sathi Cycle Distribution

সবুজসাথী সাইকেল বিতরণ আগামী সোমবার ইং 02/08/2021 এবছরের নবম শ্রেণীর ছাত্রীদের সবুজ সাথী সাইকেল দেওয়া হবে। ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর ভর্তির রশিদ ও পাসপোর্ট সাইজের নিজের ফোটো নিয়ে যাবে। নবম শ্রেণীর যে সব ছাত্র সাইকেল নিতে পারো নি, তারাও ভর্তির  রশিদ নিয়ে যাবে এবং সাইকেল সংগ্রহ করতে পারবে। ছাত্রীরা সকাল 11 টায় যাবে এবং ছাত্ররা বেলা 12টা 30মিনিট এর পর যাবে কারণ আগে ছাত্রীদের সাইকেল বিতরণ করা হবে। ছাত্রছাত্রী সকলে অভিভাবকদের সাথে নিয়ে ও মাস্ক পরে যাবে। স্থান :মেজিয়া হাই স্কুল মাঠ।

Admission to Class XII

Notice Regarding Admission to Class XII দ্বাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তিঃ সকলেই অবগত আছ যে, এবছর করোনা অতিমারির কারণে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হয়নি। এই অবস্থায় শিক্ষাদপ্তরের নির্দেশ অনুসারে, একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে (অবশ্য যারা একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করেনি, তারা একাদশ শ্রেণিতেই থেকে যাবে)। আমাদের বিদ্যালয়ে ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হয়েছে এবং অধিকাংশ ছাত্রছাত্রীই দ্বাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। তবে এখনো যারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়নি, তারা আগামি 5ই জুলাই এবং 6ই জুলাই ভর্তি হতে পারবে। উল্লেখ করা যায় যে, আগামী 6 তারিখের মধ্যে যারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে কেবলমাত্র তারাই ফোন অথবা ট্যাব কেনার জন্য সরকারি টাকা পাবে। কারণ, সরকারি নির্দেশ অনুসারে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আপলোড করার কাজ শুরু হয়েছে এবং আগামী 6 তারিখ পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্ট আপলোড করা যাবে। তবে, 6 তারিখের পর কেউ যদি ভর্তি হয়, সেক্ষেত্রে ফোন কেনার জন্য সরকারী অনুদান থেকে সে বঞ্চিত থাকবে এবং এর জন্য বিদ্যালয় ...